এইমাত্র পাওয়া

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের শিক্ষার মান ও মেধা বিকাশে বৃত্তি পরীক্ষা প্রশংসিত

ঢাকাঃ ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রীণ ক্যাম্পাসের পক্ষ থেকে গার্লস স্কুল এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই শিফটে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় শিফটে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির মোট এক হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশংসা করে বলেন, ঈশ্বরদীতে এই প্রথম এ ধরনের বৃত্তি পরীক্ষা অভিভাবক ও শিক্ষার্থীদের আকৃষ্ট করেছে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা গ্রীণ ক্যাম্পাস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে আরও বৃহৎ পরিসরে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করারও পরামর্শ দেন।

গ্রীণ ক্যাম্পাস কর্তৃপক্ষের অনুরোধে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এই বৃত্তি পরীক্ষায় অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading