এইমাত্র পাওয়া

বেসরকারি শিক্ষকদের বেতন-বিল নিয়ে সুখবর

ঢাকাঃ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-বিল সাবমিটের অপশন চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের তথ্য জমা দেওয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ (এমপিও) মো. জহির উদ্দিন।

ইএমআইএস সেলের এ কর্মকর্তা বলেন, ‘স্কুল-কলেজের ডিসেম্বর-২৫ মাসের এমপিও ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। নির্বিঘ্নে এমপিও এর অর্থ পেতে যথাসময়ে বিল সাবমিট করতে হবে।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading