এইমাত্র পাওয়া

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

ঢাকাঃ যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের আনার জন্য ব্যবহার হওয়া এইচ-১বি ভিসার ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ২০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল।

মামলার প্রধান বাদী ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনতা এবং ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। এদের সাথে অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, হাওয়াই, ইলিনয়েস, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওরিগন, রোড আইল্যান্ড, ভারমন্ট, ওয়াশিংটন এবং উইসকনসিনের অ্যাটর্নি জেনারেলরাও যুক্ত হয়েছেন।

অভিযোগপত্রে রব বনতা বলেন, ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসার ফি এক হাজার পাঁচশ’ ডলার থেকে এক লাখ ডলারে বৃদ্ধি করেছে, যা অযৌক্তিক, অপ্রয়োজনীয় এবং আইনবিরোধী। এই সিদ্ধান্তের ফলে ভিসার জন্য আবেদনকারীরা চাপে পড়ছেন, আর যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ঘাটতি দেখা দিয়েছে।

এইচ-১বি ভিসা কর্মসূচি ২০০৪ সাল থেকে কার্যকর এবং প্রতি বছর ৮৫ হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেয়। মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসা প্রশাসনে দক্ষ কর্মীদের জন্য এই ভিসা প্রযোজ্য। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল প্রভৃতি কোম্পানি এই ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধা পায়।

এই ভিসার আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো নাগরিকত্বের সুযোগ। ভিসাধারীরা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলে পাঁচ বছরের মধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।

ফি বৃদ্ধির প্রভাব শুধু বেসরকারি কোম্পানিতেই নয়, শিক্ষার ও চিকিৎসা খাতেও পড়েছে। বিশেষ করে স্পেশাল এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, বাইলিঙ্গুয়াল এডুকেশন এবং বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষক সংকট দেখা দিয়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৪ শতাংশ স্কুলে এসব বিভাগের শিক্ষক সংকট শুরু হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading