এইমাত্র পাওয়া

টিসিবির তালিকায় নতুন ৩ পণ্য, বিক্রি শুরু আজ

নিউজ ডেস্ক।। 
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকায় নতুন ৩টি পণ্য যুক্ত হচ্ছে। এগুলো হলো গোসলের সাবান, কাপড় কাচা সাবান ও ডিটারজেন্ট পাউডার।

আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে এসব পণ্য বরাদ্দ দেওয়া হবে এবং ১০ ডিসেম্বর পর্যন্ত বিক্রি করা হবে।

এর আগে, রোববার (৩০ নভেম্বর) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন যুক্ত পণ্যগুলো পরীক্ষামূলকভাবে দেশের পাঁচটি সিটি করপোরেশন—ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ এবং পাঁচ জেলা—ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারীর ৫০ হাজার করে মোট ৫ লাখ উপকারভোগী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। ভোক্তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সারাদেশে এসব পণ্য বিক্রি করা হবে।

এতে আরও হয়, বর্ণিত পণ্যসমূহ ভর্তুকি মূল্যে নয়, তবে বাজারমূল্যের কমে বিক্রি করা হবে। পাইলটিংয়ের জন্য গোসলের সাবান (লাক্স) ১০০ গ্রাম প্যাক প্রতিটি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার (হুইল) ৫০০ গ্রাম প্যাক প্রতিটি ৬০ টাকা ও লন্ড্রি সোপ (জার্মনিল) ১২৫ গ্রাম প্যাক প্রতিটি ২৩ টাকা করে বিক্রি হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.