এইমাত্র পাওয়া

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাউশির সামনে কর্মকর্তাদের বিক্ষোভ

ঢাকাঃ পে কমিশনের রিপোর্ট দিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনরতরা জানান, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না।

এর আগে ২০১৫ সালে একবার পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েও তা বাস্তবায়িত হয়নি। দাবি আদায় না হলে কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.