এইমাত্র পাওয়া

দেশের ৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন, ‘এ’-তে ৮১টি

ঢাকা: সরকারি কলেজগুলোর মান উন্নয়ন ও শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৭০৮। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ৮১টি কলেজ। ‘এ’ ক্যাটাগরির কলেজগুলোয় শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্সের বিষয় ১০টির বেশি। আর ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, যেখানে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪ থেকে ৮ হাজার এবং অনার্সের বিষয় ৫টির বেশি।

সবচেয়ে বেশি কলেজ ‘সি’ ক্যাটাগরিতে। এখানে আছে ৪৪৬টি কলেজ। ‘সি’ ক্যাটাগরিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার এবং অনার্সের বিষয় ১ থেকে সর্বোচ্চ ৪টি। সবশেষে ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছে ১০৭টি সরকারি কলেজ, যেখানে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ রয়েছে।

*কলেজের তালিকা দেখুন এখানে

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading