এইমাত্র পাওয়া

বরিশাল বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ১৯ জন

বরিশালঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। এছাড়া ফেল থেকে পাস করেছেন ১৯ জন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেছেন ১০ হাজার ১০৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৮৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১০ হাজার ১০৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে ৪১ হাজার ১৫১টি খাতা। বোর্ডের মধ্যে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। ফল পুনঃনিরীক্ষণে এ বোর্ডের ১৮৫ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading