গোপালগঞ্জঃ গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন ও সভাপতি কাজী জহির।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে তারাইল এলাকা থেকে তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন ও সভাপতি কাজী জহিরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
