এইমাত্র পাওয়া

দু*র্ঘটনায় আহত শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে সরকার

ঢাকাঃ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেবে সরকার।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এ অনুদান দেওয়া হবে। এ জন্য আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

রোববার (৯ নভেম্বর) ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীরা ট্রাস্টের ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’–এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন একবারের জন্য নেওয়া হবে এবং দুর্ঘটনা ও চিকিৎসা অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের মধ্যে হতে হবে। অন্য কোনো কারণে করা আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫–২৬ অর্থবছরের নভেম্বর–ডিসেম্বর প্রান্তের এই অনুদানের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। কোনো কাগজপত্র সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।

অনুদানের জন্য আবেদন করতে শিক্ষার্থীর চিকিৎসা সনদ (সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নসহ), হাসপাতালের ছাড়পত্র, প্রাসঙ্গিক মেডিকেল রিপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন, জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর, এবং অনলাইন ব্যাংক হিসাবের স্পষ্ট কপি আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অসম্পূর্ণ তথ্য বা ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে অনুদানের অর্থ ফেরত এলে পুনরায় পাঠানো সম্ভব হবে না।

এছাড়া, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম যদি ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এ না থাকে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ইআইএন নম্বরসহ প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করে ডাকযোগে বা ইমেইলে আবেদন পাঠাতে হবে।

এই অনুদান কার্যক্রম পরিচালিত হবে ‘দুর্ঘটনায় গুরুতর আহত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ এবং ‘ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা’ অনুযায়ী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading