নিজস্ব প্রতিবেদক।।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (৯ নভেম্বর ২০২৫) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন। দায়িত্বপ্রাপ্তদের আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নতুন কমিটিতে আব্দুল মমিন সভাপতি, রিয়াদুস সালেহীন সাধারণ সম্পাদক ও প্রত্যাশা রানী দাস সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সিনিয়র সহসভাপতি উসায়তুন হাসানা হাসি (রোকেয়া হল), সহসভাপতি চৈতি অধিকারী (কুয়েত মৈত্রী হল), শিরিন আক্তার (রোকেয়া হল), প্রিয়া আক্তার (সুফিয়া কামাল হল), শারমিন আক্তার (বঙ্গমাতা হল), নুসরাত ঐশি (সামসুন্নাহার হল), আজিজুল হাকিম (মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল), যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল ইসলাম (জহুরুল হক হল), হানিফ আলী (জসীমউদ্দিন হল), অত্রি ভট্টাচার্য হিয়া (বঙ্গমাতা হল), সাইফুল ইসলাম (মহসীন হল), কেন্টন চাকমা (জগন্নাথ হল), সোবহান আলী হৃদয় (সূর্যসেন হল), সহ-সাংগঠনিক সম্পাদক সামিয়া তাসনিম সূভী (সুফিয়া কামাল হল), রওশন আলী (অমর একুশে হল)।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটি ক্যাম্পাসে শুভ কাজের বার্তা ছড়িয়ে দিতে এবং দায়িত্বশীলভাবে সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করছি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
