সিলেটঃ শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ৪জন নির্বাচন কমিশনার। এর আগে গত সোমবার ১৩সদস্যের নির্বাচন কমিশন গঠন করে উপাচার্য।
রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ পদত্যাগপত্র জমা দিয়েছে বলে নিশ্চিত করেন নিশ্চিত করেছেন একাধিক সূত্র। তবে, রেজিষ্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, উপাচার্য বরাবর গোপনীয় চিঠি দিয়েছে। সেখানে কি আছে লিখা আছে সে বিষয়ে আমি এখনো অবগত নই।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, তাদেরকে যেহেতু প্রশাসন নিয়োগ দিয়েছে। যদি পদত্যাগ করে তাদের কাছেই করবে। এই বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।
নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেয়া এ ৪ জন শিক্ষক হলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।
এ বিষয়ে জানতে অধ্যাপক ড. জিএম রবিউল ইসলামকে একাধিকবার কল দিলেও পাওয়া যায়নি।
এ বিষয়ে আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকীর ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এটা আপাতত বলতে পারছি না। সময় হলে বলব।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
