ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেবিকা সুলতানার সই করা আদেশে বলা হয়, ২০১৮ সালে ৪৫ জন প্রধান শিক্ষক উচ্চতর গ্রেডের দাবিতে হাইকোর্টে রিট করে (নম্বর ৩২১৪/২০১৮)। ওই রিটের রায়ের বিরুদ্ধে সরকারের করা সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নম্বর ৩৫৬৪/২০১৯) এবং পরবর্তী সিভিল রিভিউ পিটিশন (নম্বর ১২৪/২০২২) নিষ্পত্তির পর আপিল বিভাগ প্রধান শিক্ষকদের পক্ষে রায় দেন।
এরপর অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ২০২৫ সালের ৬ অক্টোবরের মতামতের ভিত্তিতে ৪৫ জন রিট আবেদনকারীর পদোন্নতির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। তাঁদের বিদ্যমান ১১তম গ্রেড থেকে সরকারি বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর জানিয়েছেন, আদালতের রায়, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দ্রুতই সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ১০ম গ্রেডে উন্নীত করার আদেশ পাঠানো হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
