এইমাত্র পাওয়া

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি

ঢাকাঃ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক কর্মচারী ফেডারেশন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

তিনি বলেন, দেশের প্রায় ৪৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লাখের বেশি শিক্ষক-কর্মচারী সরকারি অনুদানে কাজ করলেও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘদিনের এই দাবি পূরণ হচ্ছে না।

সংবাদ সম্মেলনে বক্তারা শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বাড়িভাড়া-চিকিৎসা ভাতা প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার দাবি তুলে ধরেন।

তিনি জানান, ২০০২ সালে আলোচনার মাধ্যমে শিক্ষক নেতাদের দাবির প্রতি প্রধানমন্ত্রীর সম্মতি থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে শিক্ষকরা সামাজিকভাবে অবমূল্যায়নের শিকার হচ্ছেন।

এ সময় সংগঠনের মহাসচিব জাকির হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.