এইমাত্র পাওয়া

ঠাকুরগাঁওয়ে শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ৫০ শতাংশ বাড়িভাড়া, ১০০ শতাংশ বোনাস ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং এবতেদায়ী মাদ্রাসা ও নন এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি সহকারি অধ্যাপক ফিরোজ বিশ্বাস, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মাহবুব আলম, বাংলাদেশ আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা বঞ্চিত ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। সরকার দ্রুত শিক্ষকদের দাবি বাস্তবায়ন না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.