আব্দুল জব্বার জয়।।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে রাজধানীর উইলস স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সদস্য জনাব জাকির সিদ্দিকি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নবী করীম (সা.) এর জীবনাদর্শ মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত। আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাঁর আদর্শ অনুসরণ করলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তাঁর বক্তব্যে মহানবী (সা.) এর জীবন ও কর্ম সম্পর্কে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তরুণ প্রজন্ম যদি রাসূল (সা.) এর শিক্ষাকে ধারণ করে, তবে তারা নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে উঠবে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
