‘ধর্ম শিক্ষক না নিয়ে সংগীত শিক্ষক নেওয়া জনআকাঙ্ক্ষার পরিপন্থি’

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক না নিয়ে সংগীত শিক্ষক নেওয়া জনআকাঙ্ক্ষার পরিপন্থি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগ দিয়ে শিশুদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চেয়েছেন।

 

 

ধর্ম শিক্ষক না নিয়ে সংগীত শিক্ষক নেওয়া জনআকাঙ্ক্ষার পরিপন্থি

গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর গেজেট জারি করে সরকার। এতে প্রাথমিক বিদ্যালয়ে দুটি নতুন শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে। সেগুলো হলো- সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (চারুকলা)।

তবে দীর্ঘদিন ধরে ইসলাম শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ সৃষ্টির দাবি উঠলেও তা বিধিমালায় যুক্ত করা হয়নি। দেশের বিভিন্ন মাদরাসা থেকে স্নাতক ও সমমান ডিগ্রি অর্জন করা প্রার্থীরা সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) পদ সৃষ্টির দাবি জানিয়ে আসছেন। তার মধ্যেই জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি এ দাবি জানালেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৯/২০২৫ 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.