এইমাত্র পাওয়া

চবিতে রবিবার থেকে স্বাভাবিকভাবে ক্লাস-পরীক্ষা চলবে

চট্টগ্রামঃ আগামী রোববার (৭ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরিবহন যথারীতি স্বাভাবিক নিয়মে চলবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। ক্লাস থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। শতভাগ উপস্থিতি নিশ্চিত করার শর্তে পরীক্ষা নেয়ার অনুমতি থাকলেও অনেক শিক্ষার্থী আহত থাকায় বেশিরভাগ বিভাগেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রশাসনের এক বৈঠকে রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম চালুর আশ্বাস দেয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে নিরাপদ মনে করছেন না। অনেকে ইতোমধ্যে বাড়ি চলে গেছেন। সংঘর্ষের ঘটনাস্থল ২ নম্বর গেট এলাকায় বসবাসরত শিক্ষার্থীরা এখনো হলে ফিরতে না পেরে বন্ধুর বাসা কিংবা বাইরে অবস্থান করছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৯/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading