নোয়াখালীঃ শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট শ্রেণি কক্ষ, ক্লাস রুটিন অনুযায়ি নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করে যথাসময়ে পরীক্ষা নেয়া, অতিরিক্ত ভর্তি ফি না নেয়া, ইনকোর্স পরীক্ষায় একদিনে একাধিক বিষয় না নেয়া’সহ ৮ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি (পাস) শাখার শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা ডিগ্রির শিক্ষার্থীদের সাথে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন অসধাচরণ ও কুটক্তির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে দুপুর ২টার দিকে অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা এসে আগামী ৩০ দিনের মধ্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের আশ্বাস দিলে তারা অবস্থান তুলে গেইটের তালা খুলে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে ডিগ্রি শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোনে শ্রেণি কক্ষ নেই। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একদিন একটি কক্ষে নিয়ে পাঠদান করতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করার কথা থাকলেও ক্লাস না করার কারণে তা শেষ করা সম্ভব হয় না। যার ফলে শিক্ষার্থীদের ফলাফল বরাবর খারাপ হয়ে আসছে। ডিগ্রি কোর্স কো-অর্ডিনেটর অন্য বিভাগের দায়িত্বে থাকেন। এ বিভাগের জন্য কোনো সেমিনার কক্ষ নেই। ডিগ্রির শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
তারা অভিযোগ করে বলেন, এসব বিষয়গুলো নিয়ে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে তিনি দাবিগুলো নিয়ে সুনির্দিষ্ট কোন প্রতিকারমূলক কথা না বলে উল্টো আমাদের ওপর ক্ষিপ্ত হন। এ সময় আমরা কেন ডিগ্রিতে ভর্তি হলাম এবং আমাদের শিক্ষাগত যোগত্যা নিয়ে কটুক্তি করে শিক্ষার্থীদের সঙ্গে অসধারচরণ করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল