যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ, মিলবে ৩৪ লাখ টাকা

ঢাকাঃ ইউনিভার্সিটি অব কেমব্রিজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের শিক্ষাবর্ষে ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’ ঘোষণা করেছে। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তি শিক্ষার্থীদের মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেয়। বৃত্তিটি শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক রেকর্ড, নেতৃত্বের ক্ষমতা এবং সমাজকল্যাণে অবদান রাখার সক্ষমতা অনুযায়ী নির্বাচিত করা হবে।

স্কলারশিপের জন্য প্রযোজ্য প্রোগ্রাম

  • মাস্টার্স 
  • পিএইচডি প্রোগ্রাম

নিচের কোর্সের জন্য এটি প্রযোজ্য নয়:

  • আন্ডারগ্র্যাজুয়েট
  • এমবিএ
  • বিজনেস ডাকটরেট
  • পার্ট-টাইম বা নন-ডিগ্রি প্রোগ্রাম
  • মেডিকেল কোর্স

প্রতিবছর প্রায় ৮০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তি পাবেন, যারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • যোগ্যতা
  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে 
  • কেমব্রিজ ইউনিভার্সিটিতে ফুলটাইম পোস্টগ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে হবে
  • ভালো একাডেমিক রেকর্ড, নেতৃত্বের দক্ষতা এবং আবেদনকৃত কোর্সে আগ্রহ থাকতে হবে
  • সমাজকল্যাণে অবদান রাখার প্রেরণা দেখাতে হবে

স্কলারশিপ সুবিধাসমূহ

  • পূর্ণ টিউশন ফি
  • বছরে ২১,০০০ পাউন্ড ভাতা যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ টাকার বেশি 
  • প্রোগ্রামের শুরু ও শেষে ইকোনমি ক্লাসে বিমান ভাড়া
  • ভিসা চার্জ ও অন্যান্য সাপ্লিমেন্ট
  •  একাডেমিক উন্নয়ন তহবিল ৫০০–২,০০০ পাউন্ড
  • পরিবারিক ভাতা এক সন্তান জন্য ১১ হাজার ৬০৪, দুই বা তার বেশি সন্তান জন্য ১৬ হাজার ৫৪৮ পাউন্ড
  • জরুরি সহায়তা ও মাতৃত্ব/পিতৃত্ব ভাতা

আবেদনের প্রক্রিয়া

আবেদন জমা দিতে হবে কেমব্রিজ ইউনিভার্সিটির অনলাইন পোর্টালের মাধ্যমে। পিএইচডি প্রার্থীদের জন্য গবেষণার প্রস্তাব (Research Proposal) জমা দেয়া আবশ্যক। আবেদনের সঙ্গে দিতে হবে:

  • ব্যক্তিগত বিবৃতি (সর্বোচ্চ ৫০০ শব্দ)
  • একাডেমিক রেফারেন্স লেটার
  • পিএইচডি প্রার্থীদের জন্য গবেষণার প্রস্তাব

আবেদনের সময়সীমা: সময়সীমা কোর্স অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য সঠিক সময়সূচি কেমব্রিজের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৯/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.