গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বসুনিয়ার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ধরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসি এবং শিক্ষার্থীরা।
রোববার রামদেব উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একপর্যায় শিক্ষার্থীরা বামনডাঙ্গা-রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী রেশমী আক্তার, মোহনা আক্তার, সাগরীকা আক্তার , প্রাক্তন ছাত্র মেহেদী, নাজমুল হুদা, শাহীন মিয়া, মাহমুদ ইসলাম, লিমন মিয়া , শফিকুল ইসলাম, এলাকাবাসী আউয়াল মিয়া , মহিদুল ইসলাম প্রমূখ।
শিক্ষার্থীরা বলেন, খেলার মাঠ দখল করে প্রধান শিক্ষক লিজ ও বন্দক রেখেছে। সেখানে বর্তমানে ধান ও ঘাস করা হচ্ছে। তা থেকে প্রধান শিক্ষক বছরের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন। বিদ্যালয়ে মসজিদ নির্মাণ করার কথা বলে প্রধান শিক্ষক শ্রেণি ভেদে প্রত্যেক শিক্ষার্থীদের কাছে থেকে ২০০ হতে ৩০০ টাকা করে নিয়েছে। মসজিদ নির্মাণ না করেই শিক্ষার্থীদের হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। এ ছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি শিক্ষার্থীদের।
প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বসুনিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, এ সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
