এইমাত্র পাওয়া

একনেক প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে

ঢাকাঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।

রোববার (১৭ আগস্ট) একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

প্রকল্পগুলোর মধ্যে নতুন পাঁচটি, সংশোধিত প্রকল্প দুটি এবং ব্যয়-বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির তিনটি প্রকল্প রয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-

রংপুর অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১৪২.৯৯ কোটি টাকা) – পুরোপুরি সরকারি অর্থায়নে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৩৩/১১ কেভি আউটডোর সাবস্টেশন আধুনিকায়ন (১৮১৭.৯৯ কোটি টাকা) – জ্বালানি খাতে অবকাঠামো উন্নয়নের বড় প্রকল্প।

শিল্প মন্ত্রণালয়ের ১টি প্রকল্প- ১০২ কোটি টাকা ব্যয়ে বিএমআর অব কেরু এন্ড কোং (বিডি) লি: (২য় সংশোধিত)।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন (৫১৯.১৫ কোটি টাকা)– শিক্ষা খাতে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ।

৫ মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত) (৮১৬.১৯ কোটি টাকা) – সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুরে আধুনিক স্বাস্থ্যসেবা।

ঢাকা আজিমপুর সরকারি কলোনির ভবন নির্মাণ (৭৭৪.৫৯ কোটি টাকা)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ (৬৫.১১ কোটি টাকা)।

Dhaka Environmentally Sustainable Water Supply (তৃতীয় সংশোধিত) (১০,৯৭৩.৫৪ কোটি টাকা) – রাজধানীতে দীর্ঘমেয়াদি পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন।

বান্দরবান পৌরসভা ও আশপাশের এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (৪৪.২৫ কোটি টাকা)।

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প (৬১.৯০ কোটি টাকা)।

এগুলো ছাড়াও সভায় আরও ৯টি চলমান প্রকল্পের অগ্রগতি ও সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হয়। এসব প্রকল্প বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষি ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

একনেক সভায় অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading