এইমাত্র পাওয়া

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেলে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

ঢাকাঃ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএইচএমএস কোর্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী শনিবার (১৬ আগস্ট) থেকে ২৬ আগস্টের মধ্যে ভর্তি হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএইচএমএস কোর্সে মেধা, পছন্দ ও আসন শূন্যতায় প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তির পর মোট সাতজন ছাত্রছাত্রীকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তির জন্যে নির্বাচিত করা হলো। ভর্তির তারিখ ১৬ থেকে ২৬ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হলো।

এতে বলা হয়, নির্বাচিত ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিসে ভর্তির ব্যাপারে যোগাযোগ করবেন। ফলাফল স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে জানা যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.