এইমাত্র পাওয়া

সশস্ত্র গোষ্ঠীগুলোর অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ পাহাড়ের জনজীবন

চট্টগ্রামঃ পাহাড়ের সবুজ-শীতল জনজীবনে প্রশান্তির বদলে ভয় আর নিরাপত্তাহীনতা। সশস্ত্র গোষ্ঠীগুলোর অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা। কেবল তাই নয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানচিত্র যোগ করে কল্পিত ‘জুম্মল্যান্ড’ প্রতিষ্ঠার তৎপরতা চালাচ্ছেন তারা।

খাগরাছড়ি এলাকার পহাড়ের চুড়ায় ছোট্ট এক স্কুল। পড়েন উপজাতি শিশুরা। এখানেই সরকার ও সেনাবাহিনীর খরচে নির্মাণ করে দেয়া হচ্ছে দোতলা ভবন, যাতে আরও ভালো শিক্ষা পেতে পারেন তারা। তবে ভবনটি বছরখানেক ধরে নির্মানাধীন অবস্থায় পড়ে আছে। কারণ পাহাড়ের সন্ত্রাসী সংগঠনকে চাঁদা দেয়া হয়নি।

এই স্কুলের প্রধান শিক্ষিকা জানালেন, চাঁদা না দেয়ায় ভবনের নির্মান কাজ বন্ধ। শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে পাশে থাকা এক ভাঙ্গা টিনের ঘরে।

শুধু স্কুল নয়, পাড়ারের সন্ত্রাসী সংগঠনগুলোকে চাঁদা দিতে হয় দল মত নির্বিশেষে সবার। যারা চাঁদা না দেন, তাদের ব্যবস্যা প্রতিষ্ঠানে চালানো হয় হামলা। অপহরণ করা হয় অনেককে।

পাহাড়ে সন্ত্রাসীদের হাতে রয়েছে- একে-৪৭, একে-৫৬, একে-২২, এম-১৬, মার্ক-২ রাইফেল ও রকেট লঞ্চারসহ অত্যাধুনিক প্রাণঘাতী অস্ত্রের মজুত। দেশের তিন পার্বত্য জেলা- খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে থাকা পাহাড়ি সন্ত্রাসীরা প্রতিটি সেক্টর থেকে এই অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করেন। সন্ত্রাসী দলগুলোকে চাঁদা দিলেও মুখ খুলতে চায়না কেউ।

বিপুল পরিমাণ অস্ত্রের মজুত, চাঁদাবাজি আর আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সন্ত্রাসীরা এখন স্বপ্ন দেখছেন তিন পার্বত্য জেলা নিয়ে স্বাধীন জুম্মল্যান্ড প্রতিষ্ঠার। তিন পার্বত্য জেলায় কাজ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এসব তথ্য জানান।

সস্ত্রাসী সংগঠনের তৎপরতা কতটুকু প্রতিরোধ করতে পারছে আইনশৃঙ্খরা বাহিনী? জেলা প্রশাসক জানান, সেনাবাহিনীসহ স্থানীয় গোয়েন্দা ও পুলিশ মিলে যৌথ টিম কাজ করছে। অরাজকতা বন্ধে নেয়া হচ্ছে ব্যবস্থা।

ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানচিত্র যোগ করে কল্পিত ‘জুম্মল্যান্ড’-এর মানচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading