রফিকুল আলম বকুল।। ” যুক্তি দিয়ে জাগো ” এই শ্লোগানে জুলাই গণঅভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল দশটার দিকে মেহেরপুর ডিবেটিং ফোরামের উদ্যোগে ও জেলা পরিষদ এর সহযোগিতায় মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কক্ষে এ বির্তক অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ডিবেটিং ফোরামের আহবায়ক রিদুওয়ানুল হক মুজাহিদের সভাপতিত্বে ও ফাহিম মুনতাসির নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবীর।
বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ডাবলু, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মইনুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং তারুণ্যের বুদ্ধিবৃত্তিক বিকাশে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান–এর স্মরণে এবং তরুণ প্রজন্মকে সেই ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ করতেই এই বিতর্ক উৎসবের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ বিতর্ক উৎসবে আজ ২০ টি টীম অংশগ্রহণ করেন। একই সাথে কলেজের বিভিন্ন রুমে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। আগামী রবিবার বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
একই ভেন্যুতে আগামীকাল কলেজ পর্যায়ের বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
