নিউজ ডেস্ক।। গৌরীপুরে ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। পাশাপাশি সহকারী শিক্ষকের ৪৭টি পদও শূন্য রয়েছে উপজেলার ৩১টি বিদ্যালয়ে। এগুলোর মধ্যে কোনো কোনো বিদ্যালয়ে তিন-চারজন করে সহকারী শিক্ষকের পদ ফাঁকা। শিক্ষকশূন্য এসব বিদ্যালয়ে ডেপুটেশনে শিক্ষক দেওয়ার কথা বললেও চাহিদার তুলনায় তা নগণ্য। গৌরীপুরে প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলো হলো শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামাপাড়া, ডেংগা, চান্দের সাটিয়া, রামচন্দ্র নগর, শাহগঞ্জ, ছিলিমপুর, খলতবাড়ী, কড়েহা, নহাটা, আমুদপুর, ভুটিয়ারকোনা, ঘাটেরকোনা, সোনাকান্দি, সহনাটি, ধোপাজাঙ্গালিয়া, পল্টীপাড়া, ভালুকাপুর, কাশীচরণ, টেংগাপাড়া, বড়ভাগ, দাড়িয়াপুর, গোবিন্দনগর, পশ্চিমপাড়া, বিশ্বনাথপুর, ধুরুয়া, ডাউকী, নওয়াগাঁও, আহছানপুর, সরযুবালা পৌর, গিধাউষা, লক্ষ্মীপুর, বেলতলী, উখাকান্দা, শৌলঘাই, সাতপাই, পশ্চিম কাউরাট, বেকারকান্দা, গাভীশিমুল, ইছুলিয়া, মুখুরিয়া, মহিশ্বরণ, সিংরাউন্দ, সহরবানু, ধারাকান্দি, বিষমপুর নিউ, নিজ মাওহা, কুমড়ি, চল্লিশা কড়েহা, কুমড়ি, মাওহা নয়ানগর, দৌলতাবাদ, বহেড়াতলা, বড়ইবাড়ী, সহনাটি আব্বাসিয়া, বেতন্দর আদর্শ সংসদ, আব্দুর রহমান, গুজিখা, দামগাঁও, পাঁচাশি, আগপাড়া, কান্দুলিয়া, পশ্চিমপাড়া, বৈরাটি আজমত আলী, হিরন সনখিলা, সাবদুল সরকার, আজমত আলী মণ্ডল, নাপ্তের আলগী, সিধলা চারআনি, গোবরা, হাসানপুর উত্তর পাড়া, পূর্ব পুনারিয়া, চিতরাটিয়া, চানপুর, আব্দুল শেখ মেমোরিয়াল, শৌলঘাই, সুতিরপায়া, শাহবাজপুর ও নন্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর মধ্যে চল্লিশা কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়ইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন করে এবং গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদও শূন্য।
এ ছাড়া মাওহা, কড়েহা, সহনাটি, ধোপাজাঙ্গালিয়া, উখাকান্দা, যোগীর ডাংগুলি, বহেড়াতলা, পেচাংগীয়া এবং পূর্ব পুবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন করে সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে। শিক্ষকেরা যথাসময়ে স্কুলে আসেন না, আবার নির্দিষ্ট সময়ের আগে ছুটি দিয়ে চলে যাওয়ার অভিযোগও রয়েছে একাধিক।
এতে বিদ্যালয় থেকে ঝরে যাচ্ছে অনেক শিক্ষার্থী। গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অবসর, মৃত্যু ও মামলার কারণে প্রধান শিক্ষককের পদগুলো শূন্য হয়েছে।
সহকারী শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোর বেশির ভাগই প্রত্যন্ত অঞ্চলের। এসব বিদ্যালয়ে শিক্ষকদের পোস্টিং দিলে তাঁরা বিভিন্ন প্রভাবশালীর মাধ্যমে তুলনামূলক সুবিধাজনক বিদ্যালয়ে চলে যান।
এতে বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষকের ঘাটতি রয়েছে। এসব প্রতিবন্ধকতা নিয়েই পাঠদান চলছে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
