ঢাকাঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দেশটির দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৫।
এ স্কলারশিপের আওতায় প্রতিবছর তিন শতাধিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ পান। নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করে ফাউন্ডেশনটি।
চার বছরের এই বৃত্তি নিয়ে শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়—হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এমআইটি, ইয়েল এবং প্রিন্সটন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
২০০০ সালে ওয়াশিংটনের সিয়াটলে যাত্রা শুরু করা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও শিক্ষা খাতে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে।
বৃত্তির সুবিধা
বৃত্তির সুবিধা
গেটস স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসনের সুবিধা, বই কেনার ভাতা ও পরিবহন খরচ।
আবেদনের যোগ্যতা
উচ্চমাধ্যমিক পাস সনদ থাকতে হবে
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে
নেতৃত্বের দক্ষতা থাকতে হবে
ফাউন্ডেশনের নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে
আবেদন পদ্ধতি
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নির্দেশনা জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
