।। সফিউল্লাহ লিটন।। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন গত শুক্রবার জামালপুর ও শেরপুরে সাংগঠনিক সফরে যাওয়ার পথে ময়মনসিংহের ভালুকায় শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও শিক্ষাবার্তা পত্রিকার প্রধান সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান এবং সংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ।
ভালুকার সারাবেলা ফুড গার্ডেনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা শিক্ষক সমিতি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, ভালুকা উপজেলা শাখা। এতে তিনটি প্রধান শিক্ষক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ছবি: শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিবকে ফুলেল শুভেচছা দিচ্ছেন শফিউল্লাহ লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, ভালুকা শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান মোহন, সহসভাপতি ও কেন্দ্রীয় কলেজ কমিটির প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোজাহিদুর রহমান খান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ আকন্দ, সহসভাপতি খাদিমুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক, সংগঠনিক সম্পাদক এ.এম. সারোয়ার জাহান কামাল, কেন্দ্রীয় কমিটির সহ-ক্রীড়া সম্পাদক সজীব খান, ঐক্যজোটের ভালুকা শাখার সহসভাপতি শহিদুল আলম, যুগ্ম সম্পাদক ফজলুল হক, আবুল হাসান মুকিত, শিক্ষা বিষয়ক সম্পাদক সফিউল্লাহ লিটন, মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কমল, ভালুকা প্রেসক্লাবের সহ-সভাপতি এম. এ. সবুর, সুপার জামাল উদ্দিন এবং সুপার মাওলানা রফিকুল ইসলাম।
সংবর্ধিত অতিথিরা শিক্ষক সমাজের ভালোবাসা ও সম্মাননায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সকল শিক্ষক সংগঠনকে সাথে নিয়ে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষাবার্তা/এ/২৫/০৭/২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
