নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
সিদ্দিক জুবায়েরকে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিতে নিয়োগ দিয়েছিল সরকার। তবে শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্দিক জোবায়েরকে সচিবের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে জানিয়েছিলেন।
এরপর আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাংবাদিকদের জানান, সরকারের ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত এই বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়নি।
গত বছরের ২৪ অক্টোবর দুই বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ পেয়েছিলেন সাবেক আমলা সিদ্দিক জোবায়ের।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
