ঢাকাঃ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সারাদেশে অনুষ্ঠিতব্য তাদের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের নির্ধারিত পরীক্ষাগুলো আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
এর আগে একই দুর্ঘটনার প্রেক্ষিতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। রুটিন অনুযায়ী আজ রসায়নের (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
