এইমাত্র পাওয়া

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা

ঢাকাঃ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটল, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার বিকালে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি একথা বলেন।

সাংবাদিকদের অধ্যাপক নজরুল বলেন, এ ঘটনা আমরা খুবই শোকাহত। সরকার ইতোমধ্যেই মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে, বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটল, সেটিও খতিয়ে দেখা হবে।

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

এছাড়া আরও প্রায় দেড়শো জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। তাদের মধ্যে দগ্ধ ৭০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading