এইমাত্র পাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তরুণ লেখক সম্মেলন’ অনুষ্ঠিত হবে আগামীকাল

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে ঢাবিতে আয়োজিত হচ্ছে তরুণ লেখক সম্মেলন ২০২৫।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক মো.আবদুর রহিম।

‘তারুণ্যের কলমে আগামীর দিশা’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এটি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কলামিস্টদের একটি টিএসসি ভিত্তিক সংগঠন। সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের কলাম, মতামত, ফিচার ও প্রবন্ধ লেখার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করে আসছে। পাশাপাশি লেখাগুলো জাতীয় দৈনিক ও সাময়িকী গুলোতে প্রকাশে সহায়তা করার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশীলতা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ও লেখনীর বিকাশে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত এই ফোরামের সদস্যদের কয়েকহাজার কলাম ও মতামত বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের মধ্যে লেখালেখির সংস্কৃতি বিকাশ, মতপ্রকাশের সাহস সৃষ্টি এবং যুক্তিনির্ভর চিন্তার চর্চাকে উৎসাহিত করতে এবং জুলাইকে ধারণ করে দেশের জন্য তরুণ লেখকদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে আমরা আগামী ১৯ জুলাই (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আয়োজন করতে যাচ্ছি দিনব্যাপী ‘তরুণ লেখক সম্মেলন – ২০২৫’।

সম্মেলনের দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে :
– প্রদর্শনী
– জুলাই অভ্যুত্থান নিয়ে মাইম শো
– জুলাই গণঅভ্যুত্থান : স্বৈরাচার পতনের এক রক্তক্ষয়ী অধ্যায় শীর্ষক সেমিনার
– ক্যারিয়ার প্যানেল ডিসকাশন
– জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা
– জুলাই বিপ্লব নিয়ে বিশেষ কুইজ
– ষাণ্মাসিক ম্যাগাজিন ‘সরসিজ’ এর মোড়ক উন্মোচন
– সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
এছাড়া সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এছাড়াও ঢাবি প্রো ভিসি (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের বিভিন্ন সেশনে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ, মাননীয় প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ স্যাটেলাইট কমিশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

এছাড়াও এই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রথিতযশা লেখক, গবেষক, সাংবাদিক ও সম্পাদকবৃন্দ। অংশ নেবেন দেশের প্রায় ৩৫টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading