শিক্ষাবার্তা পাঠক ফোরাম’ কলারোয়া’র সভাপতি রেজাউল, সম্পাদক মোস্তাফিজ

কামরুল হাসান, কলারোয়া থেকে।।

 সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষা বিষয়ক জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘শিক্ষাবার্তা’ এর পাঠক ফোরাম ২০২৫ এর কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন কলারোয়ার ঐতিহ্যবাহী শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সহকারী শিক্ষক মো.সাইফুল ইসলাম।

২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি হাবিবুল ইসলাম কলেজের অধ্যক্ষ অহিদুজ্জামান মন্টু ও হাজী নাছির উদ্দীন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মো. তজিবুর রহমান ও সহকারী শিক্ষক মো. আনারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সহকারী শিক্ষক মো. সাইফুল আলম, দপ্তর সম্পাদক সহকারী শিক্ষক শেখ মহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো.সাইদুর রহমান, শিক্ষা সম্পাদক সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক মো. মশিউর রহমান, কালচারাল সম্পাদক সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন, নির্বাহী সদস্য সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর কবির, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, প্রভাষক জাফরুল ইসলাম, কম্পিউটার প্রদর্শক বলাই পাল, সহকারী শিক্ষক দেবাশীষ সরদার, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক রীনা রানী পাল, অফিস সহায়ক রিয়াজ উদ্দীন। 

উল্লেখ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের লক্ষ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরামের জেলা ও উপজেলা ভিত্তিক পাঠকদের নিয়ে একটি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত পাঠক সমাজ গঠন করা যারা দেশের শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের চাহিদা বিষয়ে মতামত, লেখনী ও কার্যক্রমে অবদান রাখবে। অন্যদিকে শিক্ষাবার্তা পাঠক ফোরামের উদ্দেশ্য, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়মিত পাঠানো, প্রতিভাবান লেখক, শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ভাসিত করার লক্ষে স্থানীয় এলখকদের লেখা প্রকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান, অনলাইন এবং অফলাইন পাঠচক্র, সভা বা কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ এবং একটি দায়িত্বশীল, ইতিবাচক ও নৈতিক পাঠক সমাজ গড়ে তোলা।

বি.দ্র. আপনি আপনার এলাকায় শিক্ষাবার্তা পাঠক ফোরামের কমিটি করতে চাইলে যোগাযোগ করুন: 01991992222 অথবা shikshabarta@gmail.com.

শিক্ষাবার্তা /এ/১৭/০৭/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.