নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত উত্তোলিত অর্থ ফেরত, প্যাটার্ণ বহিঃর্ভূতভাবে নিয়োগকৃতগণের এমপিওভুক্তকরণ, সার্টিফিকেট সঠিক নয় এমন প্রার্থীদের নিয়োগ প্রদান করে এমপিওকরণ অথবা বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত নয় এমন নিয়োগকৃতদের এমপিওভুক্তকারীগণের এমপিও বন্ধে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার বেসরকারি এমপিওভুক্ত কলেজ অধ্যক্ষদের চিঠি দিয়েছে মাউশির ময়নসিংহ পরিচালকের কার্যালয়।
সম্প্রতি (০১ জুলাই ২০২৫) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহের পরিচালক প্রফেসর এ.কে.এম. আলিফ উল্লাহ আহসান স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট অধ্যক্ষদের পাঠানো হয়। সাত কর্মদিবসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহের আওতাধীন এমপিওভুক্ত বেসরকারি কলেজ, স্কুল এন্ড কলেজে কর্মরত অনেক শিক্ষক কর্মচারী বিধি বহিঃর্ভূতভাবে অতিরিক্ত উত্তোলিত অর্থ ফেরত, প্যাটার্ণ বহিঃর্ভূতভাবে নিয়োগকৃতগণের এমপিওভুক্তকরণ, সার্টিফিকেট সঠিক নয় এমন প্রার্থীদের নিয়োগ প্রদান করে এমপিওভুক্তকরণ অথবা বিধিমোতাবেক নিয়োগ প্রাপ্ত নয় এমন নিয়োগকৃতদের এমপিওভুক্তকারীগণের এমপিওভুক্তকরণ করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠানে এ ধরনের অন্যায় সংগঠিত হয়েছে, সে সকল প্রতিষ্ঠান প্রধানগণেকে আগামী ৭(সাত) কর্মদিবসের মধ্যে অতিরিক্ত টাকা ফেরত, অতিরিক্ত ইনক্রিমেন্ট ফেরত এবং প্যাটার্ণ বহিঃর্ভূত নিয়োগ বাতিল করাসহ সকল ধরনের অনৈতিক এমপিও বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। অন্যথায় আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
