নিজস্ব প্রতিবেদক।।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন হাজার হাজার মানুষ। অনেক কিশোর ও তরুণ পঙ্গুত্ব বা অন্ধত্ব বরণ করেছে। আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাহসিকতা ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। যারা এখন এই নতুন বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, তারা যদি ব্যর্থ হন, তাহলে ইতিহাসের কাঠগড়ায় ছাত্র-জনতার মুখোমুখি হতে হবে।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, ‘জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিপ্লবী ছাত্র-জনতা এখনো সতর্ক রয়েছে। দেশের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামতে তারা দ্বিধা করবে না।’
শিক্ষাবার্তা /এ/০৪/০৭/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
