এইমাত্র পাওয়া

জাবির ৪২তম বার্ষিক সিনেট সভায় দাওয়াত পেলেন যুবলীগ নেতা ও বিতর্কিত শিক্ষকরা

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪২তম বার্ষিক সিনেট সভা হবে আজ (শনিবার)। এদিন বেলা ৩টার দিকে জাবির সিনেট হলে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এ সভায় দাওয়াত পেয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামীপন্থি একাধিক শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, সিনেট সদস্য হিসেবে দাওয়াত পেয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ এবং গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রতিনিধি মোতাহার হোসেন মোল্লা।

এছাড়া দাওয়াতপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক শফিক উর রহমান, অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান ও জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল।

এসব শিক্ষক ও নেতাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে ঘটে যাওয়া হামলার পৃষ্ঠপোষকতা ও আন্দোলন দমন চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে জাবি শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘সিনেটের নামে আমরা আওয়ামী পুর্নবাসন মেনে নিব না। আমাদের বলতে লজ্জা হয় উপাচার্য নিজেকে গণঅভ্যুত্থানের প্রোডাক্ট দাবি করে, সে কীভাবে চিহ্নিত আওয়ামী দোসর ও গণঅভ্যুত্থানে বিরোধীতাকারীদের সিনেটে দাওয়াত দেয়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আওয়ামী পুর্নবাসনের চেষ্টা জাবি শিবির কোনোভাবেই মেনে নিবে না।’

এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘জাবি প্রশাসন যদি মনে করে তারা কালকের সিনেট অধিবেশনের মাধ্যমে আওয়ামী লীগদের পুর্নবাসন করবে তাহলে আমরা তাদের ছেড়ে কথা বলব না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কোনোভাবেই সিনেটে আমরা আওয়ামী দোসরদের মেনে নিব না।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.