সরকারি ও বেসরকারি মেডিকেলের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

ঢাকাঃ দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন শুরু হবে। আজ রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে।

গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশের ৩৭ সরকারি ও ৬৭ অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে মোট আসন ৬ হাজার ২৯৩।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.