এইমাত্র পাওয়া

এমপিও শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতা মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের (আংশিক লট-১) বেতন-ভাতাদির সরকারি অংশের টাকা ইএফটির মাধ্যমে প্রদানের জন্য মঞ্জুর করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৪ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিউজা-উল জান্নাহ স্বাক্ষরিত পত্র চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের নিকট পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এম.পি.ও.ভুক্ত শিক্ষক- কর্মচারীদের মে ২০২৫ মাসের (আংশিক-লট ১) বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ ৯০৮,৬২,২৪,৭৪১.০০ (নয়শত আট কোটি বাষট্টি লক্ষ চব্বিশ হাজার সাতশত একচল্লিশ) টাকা বিভাজন অনুসারে ই.এফ.টি’র মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, শিক্ষা মন্ত্রণালয়, ৪৫, পুরানাপল্টন, ঢাকা উপরিবর্ণিত বিভাজন অনুযায়ী ই.এফ.টি’র মাধ্যমে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় উক্ত অর্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এম.পি.ও. ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.