এইমাত্র পাওয়া

ফের বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদনের সময় আবারও বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী- আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম দফায় আবেদন শুরু হয়েছিল গত ২১ জানুয়ারি বিকেল ৪টা থেকে এবং শেষ সময় ছিল ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। পরে তা বাড়িয়ে ২০ মার্চ পর্যন্ত করা হয়। এবার দ্বিতীয়বারের মতো সময় বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ দেয়া হলো।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে অনলাইন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ৭০০ টাকা নির্ধারিত কলেজে সরাসরি অথবা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৬ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৪/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.