পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছালাম খন্দকার নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বাড়ি ছিলেন না। শিশুটি বাড়ির কাছেই খেলছিল। খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন সালাম খন্দকার। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সালাম খন্দকার পালিয়ে যান। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনা জানায়।
এ ব্যাপারে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সালাম খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৪/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
