নিজস্ব প্রতিবেদক।। প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া।
আজ রোববার (৬ এপ্রিল) শোক বার্তায় সেলিম ভূঁইয়া বলেন, ‘এস ইউ এফ মুকরেমা রেজার মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মেধা ও শ্রম দিয়ে তিনি তাঁর সন্তানদের সুশিক্ষিত, প্রতিষ্ঠিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন।’
সেলিম ভূঁইয়া বলেন, ‘ধর্মপরায়ণা ও পরোপকারী মহিলা হিসেবে এস ইউ এফ মুকরেমা রেজা প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মৃত্যুকালে মুকরেমা রেজা দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব এবং শোক বিহ্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
সেলিম ভূঁইয়া শোক বার্তায় এস ইউ এফ মুকরেমা রেজার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ রোববার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এস ইউ এফ মুকরেমা রেজা। তার বয়স হয়েছিল ৭১ বছর।
শিক্ষাবার্তা /এ/০৬/০৪/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
