জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় বঠতলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের প্রশাসন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। এসময় প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে তারা। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা। এসময় বিক্ষোভকারীরা ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবি করেন। দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের কথা জানান তারা।
মিছিলে শিক্ষার্থীরা ” সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে”, “আমার বোন ধর্ষিত কেন প্রশাসন জবাব দে”, “ দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই”, “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই”, “ধর্ষক হলো সমাজের ঘুনপোকা আর ধর্ষণ হলো ব্যাধি”, “ আমি মেয়ে আমি অবহেলিত”, “ধর্ষণের বিচার মৃত্যুদন্ড দেওয়া হোকসহ” বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত ৫ বছরে দেশে ২৭ হাজারের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছে। দেশের পরিস্থিতি ভিন্ন থাকায় এই ধর্ষকদের বিচার করা হয়নি। আমরা চাই প্রতেকটা বিচার হোক। এই ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনাতে হবে এবং জনসম্মুখে ধর্ষকের শাস্তি মৃত্যু নিশ্চিত করতে হবে।
এছাড়াও বলেন, যত নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে তারা যেন সঠিক বিচার পায় এবং ন্যায্য ক্ষতিপূরণ পায়।
সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, বিচারবিহীন সংস্কৃতির কারণেই ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলেছে। ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। তাদের মৃত্যুর নজির স্থাপন করতে হবে। যেন কোন মানুষ ধর্ষণ করার সাহস না পাই।
সমন্বয়ক এস এম সুইট বলেন, ধর্ষকদের ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। আমাদের প্রত্যেকের জীবনে নারীর অবদান অনেক। আমাদের মা-বোনদের যারাই ধর্ষণ বা নিপিড়ীকের দৃষ্টিতে দেখে ছাত সমাজ তাদের চোখ উপড়ে ফেলবে। সরকারকে বলবো এই ধর্ষণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত শাস্তিরর আওতায় আনতে।
সমন্বয়ক এস এম সুইট বলেন, ছোট্ট শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় আজ সারা বাংলাদেশ প্রতিবাদে জেগে উঠেছে। বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরাও এর প্রতিবাদে ফুঁসে ওঠছে। আমরা এই সকল নরপশুদের ফাঁসি চাই। জুলাইয়ের ছাত্র জনতা আবারো ফুসে উঠেছে। ধর্ষকদের দ্রুত শাস্কির আওতায় আনা না ছাত্র জনতা আবার আন্দোলনে নামবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
