এইমাত্র পাওয়া

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

ঢাকাঃ খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইমাম জাফরকে অপসারণের জন্য শিক্ষা উপদেষ্টার দ্বারস্থ হয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। তারা আজ রবিবার উপদেষ্টা বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। এর আগে তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

লিখিত আবেদনে শিক্ষার্থীরা জানিয়েছে, কৃষকলীগের সহ-সভাপতি ইমাম জাফরকে বিগত সরকারের আমলে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি কলেজে যোগদানের পর কেক কেটে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন পালন করেন। এরপর থেকেই সে দলবাজিকে প্রাধান্য দিয়ে আসছেন। গত ৫ আগষ্টের পরও কলেজের ফ্যাসিস্ট সরকারের দোসর শিক্ষকদের নিয়ে একচেটিয়া প্রভাব বিস্তার করে আছেন।

শিক্ষার্থীদের অভিযোগ— অধ্যক্ষের পৃষ্ঠপোষকতা অযোগ্য আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের জন্য শিক্ষার মান ও সুশাসন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পাশাপাশি অধ্যক্ষের কার্যে ধারাবাহিকতা ও স্বচ্ছতার অভাবে কলেজের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ সমর্থনকারী শিক্ষকদের উচ্চ পদে স্থান দিয়ে অন্য শিক্ষকদের প্রতি বৈষম্য করছেন।

তারা আরো অভিযোগ করেন, অধ্যক্ষ বর্তমান এডহক ভিত্তিক কলেজ পরিচালনা পরিষদকে সুকৌশলে ধোঁকা দিয়ে বিগত দিনের স্থানীয় সাবেক কাউন্সিলর পলাতক আনিসের ভাই কলেজ শিক্ষক আরিফের নেতৃত্ব যারা কলেজে আধিপত্য বিস্তার করেছেন, তাদেরই অধ্যক্ষ নানা কৌশলে কলেজের বিভিন্ন কমিটিতে প্রাধান্য দিয়ে চলেছেন। তাদের নানাভাবে সহযোগিতা করছেন।তারা বহাল তবিয়তে কলেজে তাদের আধিপত্য বজায় রেখেছেন।

এ অবস্থায় অধ্যক্ষকে দ্রুত অপসারণ না করলে মানসম্মত শিক্ষা ও একটি সুস্থ, নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আন্দোলন জোরদারের কথা উল্লেখ করা হয়েছে আবেদনে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.