নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারী চাকরিজীবীদের সমান বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবি আদায়ে অনশন (প্রতীকী) কর্মসূচি শুরু করেছে ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনশন কর্মসূচী শুরু করেন শিক্ষক জোটটির নেতৃত্বে আন্দোলরত শিক্ষকরা। আগামীকাল শনিবার পর্যন্ত চলবে এই কর্মসূচী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করলে বাধা দেয় পুলিশ। পরে সচিবালয়ে আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য ডাকা হয়। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা কর্মসূচী ঘোষণা করে। তার আগে, গত বুধবার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষক-কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষকরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়রকরণ, শতভাগ উৎসব ভাতা, সরকারী চাকরিজীবীদের সমান বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে টানা আন্দোলন করছেন এমপিও শিক্ষকরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
