কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাটে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ছয় ঘন্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনে সমর্থন করার অভিযোগে ঘড়িয়ালডাঁঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক আটককে করেছেন যৌথ বাহিনী। ইউপি চেয়ারম্যান এই মামলায় আটক হলেও রাজনৈতিক মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করেছে বলে জানান পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যৌথ বাহিনী এ চেয়ারম্যানের বাড়ি থেকে আটক করে তাকে আদালতে প্রেরণ করেছেন।
স্কুলছাত্রী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা গ্রামের মোস্তফা মিয়া মেয়ে মোহনা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্কুল শিক্ষার্থী মোহনা আক্তারকে একই গ্রামের ইউপি চেয়ারম্যানের নির্দেশে আব্দুল কাদেরের নেতৃত্বে এবং তারই বাড়ির উঠানে গাছের সঙ্গে রশি দিয়ে টানা ছয় ঘন্টা বেঁধে রাখে। এবং অভিযোগ উঠে অমানবিক নির্যাতনের।
এ ঘটনায় সংশ্লিষ্ট স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠলে চেয়ারম্যান বলেন, কিশোরীটি ভীষণ বেয়াদব। মেরে তার পিঠের চামড়া ছিলে দেওয়া উচিৎ ছিল। পরে চেয়ারম্যানের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একাধিক জাতীয় সংবাদ মাধ্যমে রিপোর্টটি প্রকাশ হয়। এতে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
পরে ওই স্কুল ছাত্রী মোহনার পিতা মোস্তফা মিয়া বাদী হয়ে আব্দুল কাদেরসহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এতে উক্ত চেয়ারম্যানকে আসামি করেনি। তবে এ মামলায় কার্যক্রমে ওই চেয়ারম্যানের সংশ্লিষ্টতা পেয়ে বৃহস্পতিবার দুপুরে আটক করেন যৌথ বাহিনীর দল। এরপর জানা যায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাও ছিল সেই মামলাতেও গ্রেপ্তার তিনি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিককে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
