নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায়ে অনশন কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’। আগামীকাল শুক্রবার ও আগামী শনিবার প্রতীকী কর্মসূচি পালন করবেন তারা।
বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এদিন সন্ধ্যায় নতুন এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
এর আগে দুপুরে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা শুরু করলে বাধা দেয় পুলিশ। পরে সচিবালয়ে আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য ডাকা হয়। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তার কর্মসূচী ঘোষণা করে। এর আগে আগে, গত বুধবার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষক-কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি গণমাধ্যমকে জানান, ‘আমরা আমরা আর কোনো আশ্বাস চাই না। পরিপত্র জারি অথবা আন্দোলন স্থলে এসে জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষকরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়রকরণ, শতভাগ উৎসব ভাতা, সরকারী চাকরিজীবীদের সমান বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে টানা আন্দোলন করছেন এমপিও শিক্ষকরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
