ঢাকাঃ উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় গন্তব্য কানাডা। আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম টিউশন ফি, এবং পড়াশোনা শেষে চাকরি ও স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেয়। দেশটির ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে।
কানাডার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ নামে একটি স্কলারশিপ প্রোগ্রাম পরিচালনা করে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
বৃত্তির সুযোগ-সুবিধা:
নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ১০,০০০ কানাডিয়ান ডলার দেয়া হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা।
কানাডিয়ান সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।
আন্তর্জাতিক মানের গবেষণার পরিবেশে পড়াশোনা করার সুযোগ।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
স্নাতক প্রোগ্রামে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষা সম্পন্ন করতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (আইইএলটিএস, টোফেল বা সমমানের পরীক্ষার স্কোর জমা দিতে হবে)।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীর পছন্দের প্রোগ্রাম নির্বাচন করে ভর্তির জন্য প্রয়োজনীয় শর্তাবলি দেখে আবেদন জমা দিতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
