শবে বরাত উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি, যা যা করা যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র শবে বরাত উপলক্ষে নগরবাসীর জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গণবিজ্ঞপ্তিতে পবিত্র শবে বরাতের রাতে সবধরনের আতশবাজি বহন ও ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরতি গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।’

ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.