নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের দুটি সরকারি নার্সিং কলেজ ও একটি নার্সিং ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব শাহ নুসরাত জাহান এতে সই করেছেন।
নাম পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—সিরাজগঞ্জের শেখ হাসিনা নার্সিং কলেজ, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন নার্সিং কলেজ ও পটুয়াখালীর বাউফলে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান এখন থেকে জেলার নামে পরিচিত হবে। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
