ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপলসি) পরীক্ষার্থী থাকলে শর্ত সাপেক্ষে তাঁরা অতিরিক্ত ৩০ মিনিট প্রাপ্য হবেন।
অতিরিক্ত ৩০ মিনিট সময় পেতে প্রতিবন্ধী দাবীদার শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে দুই দিন আগে অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধীদের তথ্য (প্রবেশপত্র ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক/সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে সীলগালা করে উপপরীক্ষা নিয়ন্ত্রক ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এই ঠিকানায় পাঠাতে হবে বলা হয়েছে। প্যাকেটের ওপর প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে মর্মেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
