এইমাত্র পাওয়া

বেরোবিতে ১৪ দিনের ছুটি, হলগুলো খোলা থাকবে ‘ঘোষণা প্রশাসনের’

রংপুরঃ শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার থেকে জানা যায়, ১৮ ডিসেম্বর (বুধবার) থেকে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৩০ ডিসেম্বর (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ০১ জানুয়ারি বুধবার থেকে ক্লাস পরীক্ষা চালু হবে।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। শিক্ষার্থী কমে যাওয়ায় আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যাফেটেরিয়া বন্ধ ঘোষণা করেছেন হল প্রভোস্ট ও ক্যাফেটেরিয়া পরিচালক।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading